বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

ঘরে প্রবেশ করার দোয়া ও তাৎপর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামে জীবনের প্রতিটি ক্ষেত্রেই দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। ঘরে প্রবেশের সময়ও রয়েছে একটি সুন্দর দোয়া, যা আমাদের নিরাপত্তা, কল্যাণ ও আল্লাহর বরকতের প্রতীক। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন, ঘরে প্রবেশের সময় এই দোয়া পড়লে ঘর আল্লাহর হেফাজতে থাকে, শয়তান দূরে থাকে এবং পরিবারের মধ্যে শান্তি ও কল্যাণ নেমে আসে।

দোয়া:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا।

উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাউলিজি, ওয়া খাইরাল মাখরাজি; বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।

অর্থ:

হে আল্লাহ! আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমরা প্রবেশ করি এবং আপনার নামেই বের হই, আর আমাদের রব আল্লাহর উপর আমরা ভরসা করি। আবু দাউদে বর্ণিত হয়েছে (হাদিস নম্বর: ৫০৯৬)।

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করলে ঘর থেকে অকল্যাণ, অনিষ্টকারী শক্তি ও শয়তানের প্রবেশ রোধ হয়। এ ছাড়া ঘরে শান্তি-সম্প্রীতি ও বরকত প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে যারা পরিবারের নিরাপত্তা, সন্তানদের মঙ্গল এবং ঘরোয়া শান্তি কামনা করেন, তাদের জন্য এ দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপকারিতা: ঘরে শয়তানের প্রবেশ রোধ হয়। ঘর-পরিবারের মধ্যে বরকত নেমে আসে। আল্লাহর প্রতি আস্থা-ভরসা প্রকাশ হয়। মনোভাব দৃঢ় হয় যে, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ