মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খাবার গ্রহণের আগে দোয়া: অকল্যাণ দূর, বরকত বৃদ্ধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাবার মানুষের মৌলিক চাহিদার অন্যতম। তবে শুধু পেট ভরানো নয়, একজন সচেতন মুসলমানের জন্য খাবার গ্রহণের প্রতিটি ধাপে রয়েছে ইসলামের শিক্ষা ও আদব। তারই অংশ হিসেবে রয়েছে খাবার গ্রহণের আগে দোয়া পাঠ করার গুরুত্ব।

ইসলামের শিক্ষা অনুযায়ী, খাবার গ্রহণের শুরুতে আল্লাহর নাম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে খাবার বরকতময় হয়, শয়তান খাবারে শরিক হতে পারে না এবং খাবার আল্লাহর পক্ষ থেকে রহমতরূপে পরিণত হয়।

হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

"যখন তোমাদের কেউ খাবার খাবে, তখন যেন 'বিসমিল্লাহ' বলে নেয়। আর যদি কেউ খাওয়ার শুরুতে তা ভুলে যায়, তাহলে যেন বলে— 'বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু।'"

(তিরমিজি, আবু দাউদ)

খাবার গ্রহণের আগে দোয়া: "বিসমিল্লাহ"  অর্থ: আল্লাহর নামে শুরু করছি।

যদি কেউ শুরুতে ভুলে যায়, তবে বলবে:  "বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু" অর্থ: আল্লাহর নামে শুরু করছি, শুরুতেও এবং শেষেও।

খাবার গ্রহণের আগে দোয়া পাঠের উপকারিতা: খাবারে বরকত হয়।  শয়তান খাবারে শরিক হতে পারে না।  খাবারকে কেন্দ্র করে রোগ-ব্যাধি, অপবিত্রতা ও অকল্যাণ দূর হয়।  দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান লাভ করা যায়।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ