শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘর থেকে বের হওয়ার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। নাজমুল হাসান।।

একজন মুসলমানের জীবনযাত্রার প্রতিটি অংশেই রয়েছে বিশেষ দোয়া ও আমলের গুরুত্ব। ইসলামে এমন কিছু দোয়া রয়েছে, যা আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোকেও বরকতময় ও নিরাপদ করে তোলে। তেমনই একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো ঘর থেকে বের হওয়ার সময় পড়ার দোয়া।

ঘর থেকে বের হওয়ার দোয়া:

بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ: বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুত্তাতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে (ঘর থেকে বের হচ্ছি), আমি আল্লাহর ওপর ভরসা করলাম, এবং আল্লাহ ছাড়া কোন শক্তি বা ক্ষমতা নেই।

এ দোয়ার ফজিলত: হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, তার জন্য ফেরেশতাগণ ঘোষণা দেন, তোমার হেদায়েতের ব্যবস্থা করা হয়েছে, তোমার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তোমার প্রয়োজনীয় বিষয়গুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন।

এমনকি শয়তানও তার পথ থেকে সরে যায় এবং বলে, 'এ ব্যক্তির সাথে আমার কিছুই করার নেই।'

কেন পড়বেন এই দোয়া? ঘর থেকে বের হওয়ার পরই শুরু হয় জীবনের বাস্তব লড়াই। সেখানে রয়েছে নানান বিপদ-আপদ, শয়তানের ধোঁকা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা ক্ষতির আশঙ্কা। তাই এই দোয়া পড়লে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, সাহায্য এবং সঠিক পথে পরিচালনার নিশ্চয়তা পাওয়া যায়।

সকাল-বিকেল, অফিস-স্কুল, বাজার কিংবা যেকোনো কাজেই যখন ঘর থেকে বের হবেন, এই সংক্ষিপ্ত দোয়াটি পড়ে বের হওয়া প্রতিদিনের অভ্যাসে পরিণত করুন। এতে ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ