মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেশে ফিরেছেন ৫০ হাজারের বেশি হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন অর্ধলাখের বেশি বাংলাদেশি হাজি। চলতি বছর হজ শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে মোট ১২৯টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫০ হাজার ৩৬ জন হাজি। এদিকে, হজ পালনকালে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৩৮ জন বাংলাদেশি। হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুধবার (২৫ জুন) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়, বাংলাদেশি হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৫ হাজার ৩০ জন।

হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের তথ্যের ভিত্তিতে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত মোট ৫০ হাজার ৩৬ জন হাজি দেশে ফিরেছেন।

এ পর্যন্ত দেশে ফেরা ১২৯টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন ২১ হাজার ৮১ জন হাজি, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন ২০ হাজার ৫১৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন ৮ হাজার ৪৪১ জন হাজি।

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ৩৮ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় ১ জন এবং আরাফায় মারা গেছেন ১ জন।

উল্লেখ্য, চলতি বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহনে ফ্লাইট পরিচালিত হয়।

অন্যদিকে সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি জমায় গত ১ জুন। পুরো সময়জুড়ে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রী সৌদি আরবে যান।

পবিত্র হজ সম্পন্নের পর গত ৫ জুন হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন ৩৬৯ জন হাজি। এরপর থেকে ধারাবাহিকভাবে হাজিরা দেশে ফিরছেন। এরইমধ্যে ৫০ হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ