পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি। বুধবার (১৮ জুন) রাত পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৩২ হাজার ৩৭০ জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৯৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৭ হাজার ৭৭৫ জন হাজি রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ১১ হাজার ৭৪২, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ১৩ হাজার ৮৪৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৬ হাজার ৭৭৯ জন দেশে ফিরেছেন। মোট ৮২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ৩০টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ৩৫টি সাউদিয়ার এবং ১৭টি ফ্লাইনাস এয়ারলাইন্সের।
এদিকে, সৌদি আরব বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করà