বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

মুজদালিফায় রাত যাপন, আজ ব্যস্ত দিন কাটবে হাজিদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মক্কার অদূরে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন হাজিরা। ১৬ লাখের বেশি হাজি একযোগে সেখানে রাত কাটান। এবার তারা মিনায় ফিরে যাবেন। আজ দিনভর নানা বিধান পালনে ব্যস্ত থাকবেন হাজিরা।

শুক্রবার (৬ জুন) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। তবে হাজিরা ব্যস্ত থাকবেন নিজেদের কর্মসূচি নিয়ে। বাদ ফজর মুজদালিফা থেকে হাজিরা চলে যাবেন মিনায়। মুজদালিফা থেকে তারা যে কংকর সংগ্রহ করেছেন সেগুলো জামারাতে প্রতীকী শয়তানের ওপর নিক্ষেপ করবেন হাজিরা।

আজই মিনায় কোরবানির পশু জবাইয়ের বিধান রয়েছে। যারা সৌদি সরকারের ব্যবস্থাপনায় কোরবানি সম্পন্ন করেন, তারা এসএমএসের মাধ্যমে কোরবানি সম্পন্ন হওয়ার বার্তা পান। সেই বার্তা পাওয়ার আগে চুল কেটে হালাল হওয়া যাবে না। তবে অনেকেই ব্যক্তিগত উদ্যোগেও কোরবানি সম্পন্ন করেন।

কোরবানি সম্পন্ন হওয়ার পর হাজিরা চুল কেটে ফেলতে পারেন এবং সাধারণ কাপড় পরে যেতে পারেন কাবাঘর তওয়াফ করতে। এই তওয়াফ ও সাঈ ফরজ, যা হজের অন্যতম অপরিহার্য করণীয়।

আজকের আনুষ্ঠানিকতার পর হজের মূল কাজ সম্পন্ন হয়ে যাবে। ১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে ধারাবাহিকভাবে ছোট, মধ্যম ও বড় জামরাতে সাতটি করে ২১টি কঙ্কর নিক্ষেপ করতে হবে প্রতিদিন। তবে যদি কেউ কঙ্কর নিক্ষেপের আগে কিংবা পরে কাবা শরিফ গিয়ে তাওয়াফ করেন, তাহলে তাকে তাওয়াফের পর আবার মিনায় চলে আসতে হবে এবং রাতে মিনায় অবস্থান করতে হবে।

১০ থেকে ১২ জিলহজ পর্যন্ত মিনায় রাত্রযাপন করতে হয়। কেউ মিনা ত্যাগ করতে চাইলে ১২ জিলহজ সূর্য ডোবার আগেই চলে যেতে হবে। এ সময়ের মধ্যে মিনা ত্যাগ করতে না পারলে ১৩ জিলহজ মিনায় অবস্থান করতে হবে। সেদিন সাতটি করে আরও ২১টি কঙ্কর নিক্ষেপ করতে হবে।

১৩ জিলহজের পর হজের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। তবে মক্কা ছেড়ে দেশে রওয়ানা হওয়ার আগে তাওয়াফ করতে হয়, যাকে বিদায়ি তাওয়াফ বলে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বেলা ১২টার পর (বাংলাদেশ সময় তিনটার পর) ঐতিহাসিক আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় ১৪৪৬ হিজরি সনের হজের খুতবা দেন সৌদি আরবের প্রখ্যাত আলেম ও বিচারবিদ শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। এবারের হজের খুতবার অনুবাদ বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ