মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রবাসীরা কোরবানি কখন করবেন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রবাসী ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে। প্রবাসী ব্যক্তি যে দেশে আছেন সেই দেশেই কোরবানি করতে পারবেন। আর যদি তিনি নিজ দেশে আত্মীয়দের মাধ্যমে কোরবানি করতে চান তাহলে তার কোরবানি আদায়ের জন্য সময়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। 

তিনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশের সময়ের প্রতি লক্ষ্য রেখে তার নিজের দেশে কোরবানি করতে হবে। কারণ কোরবানিদাতা যেই দেশে অবস্থান করছেন সেই দেশের সময় অনুযায়ী জিলহজের ১০ তারিখ সুবহে সাদিকের পর তার ওপর কোরবানি ওয়াজিব হবে। 

তাই যেসব দেশ সময়ের দিক থেকে বাংলাদেশের পেছনে, সেসব দেশের প্রবাসীর কোরবানির পশু কোরবানি করার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে, তার দেশের সময় অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ সুবহে সাদিক অতিবাহিত হয়েছে। এটাই উত্তম পদ্ধতি। (বাদায়েউস সানায়ে : ৬/২৮৫, কিফায়াতুল মুফতি : ৮/১৮৬)

কেউ যদি কোনো কারণে জিলহজের ১০ তারিখে কোরবানি করতে না পারেন। তাহলে তিনি পরবর্তী দুই দিন অর্থাৎ, ১১ ও ১২ জিলহজেও কোরবানি করতে পারবেন। কারণ, ঈদুল আজহা মোট তিন দিন। সে হিসেবে কোরবানিও তিন দিন করা যায়। জিলহজে মাসের ১০, ১১ ও ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানির সময়। তবে সম্ভব হলে জিলহজের ১০ তারিখেই (বা প্রথম দিনে) কোরবানি করা উত্তম।

যেসব এলাকার লোকদের ওপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়। অবশ্য বৃষ্টিবাদল বা অন্য কোনো অপারগতার কারণে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেও কোরবানি করা জায়েজ। (বুখারি : ২/৮৩২; ফাতাওয়া কাজিখান : ৩/৩৪৪; আদ্দুররুল মুখতার : ৬/৩১৮)

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ