শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান ধর্ম উপদেষ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হজ প্রতিনিধি দলের সদস্যসহ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন।

সোমবার (২ জুন) রাতে মক্কায় বাংলাদেশ হজ অফিসের সম্মেলন কক্ষে হজ প্রতিনিধিদল, ২০২৫ এর সঙ্গে এক বিশেষ সভায় তিনি বলেন, ‘চিকিৎসা কর্মীসহ চিকিৎসা সেবা দলগুলোকে বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে।’

তিনি আরো বলেন, মক্কা থেকে মিনায় যাওয়ার পরপরই হজের দিনগুলোতে মিনা ও আরাফাতে খাবার ও থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সভায় মক্কা থেকে মিনা ও আরাফাত ময়দানে হজযাত্রীদের ভ্রমণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

অন্যান্যের মধ্যে, ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, হজ প্রতিনিধি দলের সদস্য, প্রশাসনের টিম লিডার, হজের কাউন্সিলর, মেডিকেল টিম লিডার, আইটি টিম লিডার ও সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

এ বছর ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, বার্ধক্যজনিত কারণে বা বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় সৌদি আরবে মোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবস্থাপনা দলের সদস্যসহ প্রায় ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী ২২৪টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন বলেন, মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ১০৮টি ফ্লাইট পরিচালনা করে ৪২ হাজার ৪০৪ জন হজযাত্রী বহন করেছে, সৌদি এয়ারলাইন্স ৮৩টি ফ্লাইট পরিচালনা করে ৩১ হাজার ৬৭৬ জন হজযাত্রী বহন করেছে ও রিয়াদ-ভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী পরিবহণ করেছে।

হজ অফিসের পরিচালক আরো বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায়, ঢাকায় সৌদি দূতাবাস বাংলাদেশি হজযাত্রীদের পাসপোর্টের বিপরীতে সকল ভিসা প্রদান করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ