মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অনুমতিহীন ২ লাখ ৭০ হাজার হজযাত্রী ঢুকতে পারলেন না মক্কায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের হজ মৌসুমে সৌদি আরব সরকার ব্যাপক কড়াকড়ি করছে। কেউ যেন অনুমতি ছাড়া হজে আসতে না পারে সে জন্যই তাদের এই কড়াকড়ি। ফলে অনুমতি ছাড়া হজের পরিকল্পনা করে মক্কায় প্রবেশের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন দুই লাখ ৭০ হাজার মানুষ। মক্কায় ঢোকার আগেই তাদের ফিরিয়ে দেওয়া হয়।

রোববার (১ জুন) সৌদির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

অনুমতি ছাড়া অনেকে হজ করায় হজের সময় মক্কায় প্রচণ্ড ভিড় দেখা যায়। এমনকি গত বছর তীব্র গরমে এক হাজার ৩০০ জনেরও বেশি হাজীর মৃত্যু হয়। এরপরই কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। অনুমতি ব্যতীত কেউ যেন হজ করতে না পারে তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দেশটি।

সরকারি তথ্য অনুযায়ী, এ মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় এসে পৌঁছেছেন ১৪ লাখ মানুষ। আগামী কয়েকদিনে এ সংখ্যা আরও বাড়বে।

সৌদির সরকার হুঁশিয়ারি দিয়েছে অনুমতি ছাড়া হজ করলে বিপুল অর্থ জরিমানা করা হবে। একইসঙ্গে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যা সৌদির নাগরিক ও বিদেশি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

রোববার মক্কায় এক সংবাদ সম্মেলনে হজ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মক্কার যেসব বাসিন্দা আছেন তারাও অনুমতি ছাড়া হজ করতে পারবেন না। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ