মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদি পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ হজযাত্রী, কাল শেষ হচ্ছে ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র হজ পালনের উদ্দেশে শুক্রবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশি হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ২০৮টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। আগামীকাল রোববার (১ জুন) শেষ হচ্ছে এবারের হজ ফ্লাইট।

শনিবার (৩১ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, ২০৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৪টি, সৌদি এয়ারলাইনসের ৭৬টি, ফ্লাইনাস এয়ারলাইনস ২৮ ফ্লাইট পরিচালনা করেছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সৌদি পৌঁছান ৪০ হাজার ২৪৯ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে ২৯ হাজার ১৪৪ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ১১ হাজার ৩৩০ জন হজযাত্রী সৌদি পৌঁছান।

এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৫ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ ২৯ মে মৃত্যুবরণ করেছেন মাদারিপুরের মোজলেম হাওলাদার। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় নয়জন ও মদিনায় ছয়জন মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। ৩১ মে শেষ ফ্লাইট শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ১ জুন করা হয। ১০ জুন থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ১০ জুলাই।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ