বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

নাঙ্গলকোটে মাত্র ১১ মাসে কোরআনে হাফেজ হলেন ১০ বছর বয়সী মুনতাসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির চারিজানিয়া নেছারিয়া হামীদীয়া হাফিজিয়া মাদ্রাসায় মাত্র ১১ মাসে পবিত্র কোরআন শরীফ হিফজ সম্পন্ন করেছে ১০ বছর বয়সী এক শিক্ষার্থী। এ ব্যতিক্রমী সাফল্যে অভিভাবক মহল ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
 
হাফেজ হওয়া শিক্ষার্থীর নাম মুহাম্মদ মুনতাসির। তাঁর পিতা মুহাম্মদ খুরশীদ আলম, মুনতাসিরের জন্ম ২০১৫ সালের ১৮ আগস্ট, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পিপড্ডা গ্রামে।
 
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী ফয়সাল মাহমুদ এর তত্ত্বাবধানে ও নিবিড় প্রচেষ্টায় মাত্র ১১ মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করে মুনতাসির। এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী গর্বিত।
 
উল্লেখ্য, চারিজানিয়া নেছারিয়া হামীদীয়া হাফিজিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মরহুম শাইখুল হাদীস মুফতীয়ে আজম আল্লামা মুহাম্মদ মুস্তফা হামীদী (রহঃ)। বর্তমানে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে মাওলানা শাহ্ মোহাম্মদ নিজাম উদ্দিন হামীদী-এর পরিচালনায়।
 
মাদ্রাসাটিতে বর্তমানে ৭৫ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষক ও ১ জন কর্মচারী রয়েছেন।মাদ্রাসা কর্তৃপক্ষ হাফেজ মুনতাছিরের পাগড়ী পড়ানো উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এতে ছাত্র অভিভাবক গ্রামবাসী এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন। বক্তব্য রাখেন চারি জানিয়া দরবার শরীফের পরিচালক শাহ মুহাম্মদ জালালউদ্দিন হামিদী। মাওলানা কামাল উদ্দিন হামিদী,মাওলানা ফখরুদ্দিন হামিদী, মাওলানা আবুল কাশেম গাফুরী,হাফেজ ফয়সাল মাহমুদ মাওলানা নিজাম উদ্দিন হামিদী প্রমূখ। 
 
সম্প্রতি, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি ছারছিনা শরীফের বর্তমান পীর সাহেব কেবলার হাত থেকে এই মাদ্রাসার আরও ১০ জন শিক্ষার্থী হাফেজ হিসেবে দস্তারবন্দি হন ও পাগড়ি গ্রহণ করেন।
 

এ প্রসঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষ সকলের নিকট দোয়া কামনা করে বলেন, “আল্লাহ যেন হাফেজ মুহাম্মদ মুনতাসির-সহ আমাদের সকল ছাত্রদের কবুল করেন এবং মাদ্রাসার এই ধারাবাহিকতা অটুট রাখার তাওফিক দান করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ