মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদি পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ২৭০ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৭৭টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।
 
বুধবার (২৮ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৬৯৭ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।
 
আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ৯২টি ফ্লাইটে ৩৫ হাজার ২৪৬ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। পাশাপাশি এই সময়ে সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৪ হাজার ৩৮৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
 
চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১২ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ গতকাল মঙ্গলবার (২৭ মে) মৃত্যুবরণ করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ছয়জন ও মদিনায় ছয়জন।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ