মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি, জানা যাবে ঈদুল আজহার তারিখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে আজ বুধবার (২৮ মে) সন্ধ্যায়। দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ঈদের তারিখ নির্ধারণ করা হবে।

এই উদ্দেশ্যে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। বৈঠক শেষে জানানো হবে চাঁদ দেখা গেছে কি না এবং কোরবানির ঈদ কবে অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বৈঠকে সভাপতিত্ব করবেন। চাঁদ দেখা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তি ও গণমাধ্যমের মাধ্যমে ঈদের তারিখ জানিয়ে দেবে। দেশের যেকোনো স্থান থেকে কেউ চাঁদ দেখতে পেলে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ফোন বা ফ্যাক্স নম্বরে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে— ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭

ফ্যাক্স: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১

চাঁদ দেখা গেলে পরদিন থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী ঈদুল আজহা অনুষ্ঠিত হবে জিলহজ মাসের ১০ তারিখে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ