বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

শাপলা আন্দোলনের এক যুগ পূর্তিতে ঢাবিতে ‘চিন্তা সেমিনার’ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলা আন্দোলনের এক যুগ পূর্তিতে আয়োজিত হচ্ছে চিন্তা সেমিনার। আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

‘শাপলা আন্দোলনের এক যুগ: একটি সমাজতাত্ত্বিক পাঠ’ শীর্ষক এ আয়োজনে দেশের খ্যাতনামা চিন্তক ও লেখকরা আলোচনা করবেন শাপলা আন্দোলনের তাৎপর্য বাঙালি মুসলমানের কণ্ঠস্বর ও উত্তরপ্রভাব নিয়ে।

আলোচনায় অংশ নেবেন— দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জবান সম্পাদক রেজাউল করিম রনি, সেন্টার ফর সোস্যাল থট ফেলো শেখ ফজলুল করিম মারুফ, লেখক ও চিন্তক ইফতেখার জামিল, কবি ও চিন্তক মুহিম মাহফুজ, ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফিরদাউস, নদওয়াতুল ফিকরিল ইসলামির পরিচালক শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা গেছে, চিন্তানামা আয়োজিত এ সেমিনারে শাপলা আন্দোলনকে নতুন আলোয় দেখার প্রয়াস থাকবে। চিন্তানামার নির্বাহী সম্পাদক তাশরিফ মাহমুদ বলেন, ‘শাপলা আন্দোলন আমাদের বাঙালি মুসলমানের জাগরনের আরেক প্রোজ্বল অধ্যায়। কালচারাল আধিপত্যে ও আগ্রাসনের বিরুদ্ধে এটি এক বৈপ্লবিক উত্থান। এই আন্দোলন অনেক কাজ হচ্ছে, ভবিষ্যতে আরও হবে বলে আশা রাখছি। তবে চিন্তানামা-ই প্রথম এটিকে ‘চিন্তার ডায়াসে’ তুলে আনছে—বাঙালি মুসলমান ও সাব-অল্টার্নের দায়বদ্ধতা থেকে। আশা করছি, এই সেমিনার সমাজতাত্ত্বিক পাঠের সূচনা অধ্যায় হবে।’

সেমিনারটি সবার জন্য উন্মুক্ত। গবেষক, শিক্ষার্থী ও আগ্রহী নাগরিকদের উপস্থিতির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ