বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

সৌদিতে চাঁদ দেখা গেছে, পবিত্র হজ ৫ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ ৫ জুন বৃহস্পতিবার পালিত হবে এবারের পবিত্র হজ। এছাড়া দেশটিতে আগামী ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়। 

গালফ নিউজ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। 

এর আগে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ৬ জুন ঈদুল আজহা পালিত হবে। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে কাল বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথমদিন। আর ঈদ হবে ৬ জুন।

তবে ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা গেলেও পাশের দেশ মালয়েশিয়া ও ব্রুনাইয়ে চাঁদ দেখা যায়নি। ফলে এ দুটি দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ৭ জুন শনিবার বাংলাদেশে ঈদ পালিত হতে পারে। তবে বিষয়টি চূড়ান্ত হবে আগামীকাল বুধবার (২৮ মে) সন্ধ্যায়। সেদিন বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানেই ঘোষণা দেওয়া হবে কবে বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ