মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মধ্যপ্রাচ্যে আজ ঈদুল আজহার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। সে ক্ষেত্রে আজ মঙ্গলবার (২৭ মে) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার সম্ভাবনা প্রবল।

রোববার (২৫ মে) এমিরেটস নিউজ এজেন্সির (ডব্লিওএএম) প্রতিবেদনে বলা হয়, ১৪৪৬ হিজরির জিলহজ মাসের চাঁদ মঙ্গলবার (২৭ মে) দৃশ্যমান হওয়ার প্রবল সম্ভাবনা আছে।

আবুধাবি-ভিত্তিক এই কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, এশিয়ার মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চল, আফ্রিকার বেশিরভাগ এলাকা এবং ইউরোপের বেশ কিছু জায়গা থেকে টেলিস্কোপের সাহায্যে ২৭ মে চাঁদ দেখা যাবে।

 আমেরিকার কিছু অংশে টেলিস্কোপ ছাড়াই চাঁদ দেখা যেতে পারে বলে জানান তিনি।

জ্যোতির্বিজ্ঞানীদের এই হিসাব অনুযায়ী, ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হওয়ার কথা। সেই হিসেবে, জিলহজ মাসের দশম দিনে, অর্থাৎ শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির সকল মুসলিম নাগরিকদের আহ্বান জানিয়েছে। এই চাঁদ দেখা থেকেই নির্ধারিত হবে কবে শুরু হবে পবিত্র জিলহজ মাস, যার মধ্যে পালিত হয় হজ ও ঈদুল আজহা।

এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট জানায়, যারা চাঁদের দেখা পাবেন-চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে-তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ