মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কোরআন অবমাননা: হেফাজতের আলটিমেটামে নরসিংদীর সেই শিক্ষিকাকে ওএসডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোরআন অবমাননার অভিযোগ ওঠার পর নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের অপসারণ দাবি করেছিল হেফাজতে ইসলাম। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই শিক্ষিকাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

সোমবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গতকাল রোববার বেলা ১১টায় জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে শহরের শিক্ষা চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

পরে নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেন। হেফাজতে ইসলাম শিক্ষিকাকে অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। দাবি আদায় নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম নরসিংদী জেলা শাখার উপদেষ্টা বশির উদ্দিন, সিনিয়র সহসভাপতি মুফতি রশিদ আহমেদ, মুফতি রবিউর ইসলাম, সহসভাপতি প্রিন্সিপাল আব্দুল নূর, সাধারণ সম্পাদক ইসমাইল নূরপুরী, দপ্তর সম্পাদক মুফতি নুরুল হুদা, নরসিংদী সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান, আহমেদ মিয়া ও নুরুল হুদা।

বক্তারা অভিযোগ করেন, নাদিরা ইয়াসমিন তার লেখার মাধ্যমে কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা করেছেন। এটা ইসলাম ধর্মের মানুষদের ক্ষুব্ধ করেছে। এসব মতবাদের মধ্য দিয়ে তিনি ‘মুরতাদ’ হয়ে গেছেন। তাকে ‘তওবা’ করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ