সৌদি আরব কর্তৃপক্ষ প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশের বাছাই করা ব্যক্তিদের রাজকীয়ভাবে হজ করিয়ে থাকে। এবারও দেশটি সেই উদ্যোগ নিয়েছে। এবার নিজেদের অতিথি হিসেবে ১০০ দেশের এক হাজার ৩০০ জনকে হজ পালনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
এর বাইরে এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবে সৌদি আরব। ইতোমধ্যে ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে শহীদ, বন্দী এবং আহত পরিবারের এক হাজার সদস্যকে ব্যক্তিগত খরচে হজ করানোর ঘোষণা দিয়েছেন সৌদি বাদশা।
সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ গেস্ট গ্রোগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনের শহীদ, আহত ও বন্দি পরিবার থেকে এক হাজার সদস্যকে এই আমন্ত্রণ জানানো হবে।
এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আবদুল আজিজ আলে শায়েখ বলেন, প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনির হজের ব্যবস্থা করা হয়। ফিলিস্তিনিদের আà¦