বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

শাপলা শহীদদের স্মরণে কনফারেন্স বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলা শহীদদের স্মরণে কনফারেন্সের আয়োজন করেছে শাপলা স্মৃতি সংসদ। আজ শনিবার (২৪ মে) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তন এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। ‘শাপলা চত্বর: শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা’ শীর্ষক কনফারেন্স বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছেঅ।

আয়োজকরা জানান, ২০১৩ সালের শাপলা চত্বরে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে একটি তথ্যসমৃদ্ধ ডকুমেন্টারি নির্মাণ এবং একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হচ্ছে। কনফারেন্সে শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা উপস্থিত থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরবেন।

শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, শাপলা চত্বরের শহীদরা ইসলামি স্বার্থে জীবন উৎসর্গ করে যে গৌরবময় ইতিহাস রচনা করেছেন, তা চিরন্তন। এই চেতনা আমাদের আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আজকের কনফারেন্স শুধু একটি অনুষ্ঠান নয়, বরং শহীদদের স্মরণে আমাদের ঈমানি দায়িত্ব। দেশবাসীর দোয়া, অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।

আয়োজকদের সূত্রে জানা গেছে, কনফারেন্সে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদীসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ