মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হারামাইনে আজ জুমার খুতবা দেবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে কারা আজ শুক্রবার (২৩ মে) জুমার খুতবা দেবেন তা নির্ধারণ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

এর মধ্যে মসজিদুল হারামে খুতবা দেবেন অন্যতম ইমাম ও খতিব, কাউন্সিল অফ সিনিয়র স্কলারের সদস্য শায়খ ডক্টর বন্দর বালিলা।

শায়খ বালিলা এক রাজকীয় ডিক্রির মাধ্যমে ২০১৩ সালের অক্টোবরে কাবার ইমাম হিসেবে দায়িত্ব পান। পরবর্তী সময়ে তাকে খতিব হিসেবেও নিযুক্ত করা হয়। সুন্দর ও আবেগপূর্ণ কোরআন তেলাওয়াতের জন্য শায়খ বালিলা মুসলিম বিশ্বে সমধিক পরিচিত। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া আইনের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আর মসজিদে নববিতে আজ খুতবা দেবেন অন্যতম ইমাম ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান।

তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদের রাজকীয় আদেশে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মসজিদে নববির খতিব হিসেব নিয়োগ পান। এর আগে ২০১৩ সালে তাকে বাদশাহ আবদুল্লাহ ইমাম হিসেবে নিয়োগ দেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ