হজ ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভের একটি। আর্থিক ও দৈহিকভাবে সামর্থবান সুস্থ মুসলিম নারী-পুরুষের ওপর হজ ফরজ। হজের কিছু পরিভাষা আছে। সেসবের অর্থ জানা থাকলে হজ পালন করতে সুবিধা হয়।
ইহরাম : ইহরাম অর্থ কোনো বস্তু হারাম করা। কোনো ব্যক্তি হজ, ওমরা বা উভয়টার নিয়তে যখন তালবিয়া পাঠ করে, তার ওপর কিছু হালাল বিষয়ও হারাম হয়ে যায়। তাই একে ইহরাম বলা হয়। রূপক অর্থে ওই চাদরকেও ইহরাম বলা হয়, যা ইহরাম অবস্থায় হাজিরা পরিধান করে।
মুহরিম : যিনি হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধেন, তিনিই মুহরিম। নিয়ত ও ইহরাম দ্বারা হজের কাজ শুরু হয়ে যায়।
আফাকি : মিকাতের সীমানার বাইরের বাসিন্দা। যেমন, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিসর, সিরিয়া, ইরাক, ইরানের অধিবাসীরা।
মিকাত : পবিত্র মক্কায় প্রবেশের জন্য চতুর্দিকে সীমারেখা দেওয়া আছে। এগুলোকে মিকাত বলা হয়। হজ ও ওমরাকারীদের এই স্থান অতিক্রম করার আগেই ইহরাম বাঁধà