বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

আরাফাতের ময়দানে হাজিদের সুবিধায় নেওয়া হচ্ছে বিশেষ প্রকল্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র হজের প্রধান কাজ উকুফে আরাফা বা আরাফাতের ময়দানে অবস্থান। এই ময়দানে দিনভর অবস্থান করা হাজিদের সুবিধায় একটি বিশেষ প্রকল্প নিচ্ছে সৌদি সরকার। এই প্রকল্পটি বাস্তবায়ন করবে কিদানা ডেভেলপমেন্ট কোম্পানি। এই কোম্পানি হারামাইনের প্রধান উন্নয়নকারী। 

এই প্রকল্পের আওতায় আরাফাতের নামিরা মসজিদের আশেপাশের আঙ্গিনায় ছায়া ও শীতলীকরণের জন্য একটি ব্যাপক প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পটি হজ মৌসুমে তীব্র তাপ থেকে রক্ষার জন্য এবং হাজিদের চলাচল সহজ করতে সহায়ক হবে।

প্রকল্পের আওতায় ৮৫ হাজার বর্গমিটার এলাকায় দুই হাজারটি গাছ রোপণ করা হবে। ৩২০টি ক্যানোপি স্থাপন করা হবে, যা হাজিদের জন্য ছায়া প্রদান করবে। ৩৫০টি মিস্টিং ফ্যান স্থাপন করা হবে, যা পরিবেশকে শীতল রাখবে। পানি ও বিদ্যুৎ সরবরাহের জন্য পূর্ণাঙ্গ অবকাঠামো স্থাপন করা হবে।

এছাড়া, কিদানা কোম্পানি ‘গ্রিন হোলি সাইটস’ উদ্যোগের অংশ হিসেবে দুই লাখ ৯০ হাজার বর্গমিটার এলাকায় ২০ হাজারটি গাছ রোপণ সম্পন্ন করেছে, যা সৌদি গ্রিন ইনিশিয়েটিভের সাথে সামঞ্জস্যপূর্ণ।

এই প্রকল্পটি হাজিদের জন্য আরামদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের হজের আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আরব নিউজ

এসএকে/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ