মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ যে মহাসমাবেশের ডাক দিয়েছে তাতে দল-মত নির্বিশেষে সবাইকে দাওয়াত করা হয়েছে। এর অংশ হিসেবে জৈনপুরের পীর ও তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীও দাওয়াত পেয়েছেন। তিনি নিজে এই মহাসমাবেশে থাকার ঘোষণা দিয়েছেন এবং তার অনুসারীদের এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় মাওলানা আব্বাসী জানান, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান তাঁকে ফোনে দাওয়াত করেছেন। তিনি দাওয়াত রেখেছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে যোগ দেবেন।

এ সময় তিনি নিজের সংগঠন তাহরিকে খতমে নবুওয়াতের নেতা-কর্মীদের এই মহাসমাবেশে অংশ নেওয়ার নির্দেশনা দেন।

এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আমাদের ফর্মুলা হলো ‘মাসলাক যার যার দীন ইসলাম সবার।’ এ হিসেবে দীনের যেকোনো কাজে আমরা সবাইকে সহযোগিতা করবো। আমরাও চাই আমাদের প্লাটফর্মেও এসে অন্যরা সহযোগিতা করুন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ