মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শেষ রাতে রাসুল সা.-এর বিভিন্ন দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 রাসুল (সা.) শেষ রাতে তাহাজ্জুদের নামাজের পর দীর্ঘক্ষণ দোয়া করতেন। এ সময়ের বিভিন্ন দোয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। এর মধ্যে একটি দোয়া হলো- 

اللَّهُمَّ أعُوذُ برِضَاكَ مِن سَخَطِكَ، وبِمُعَافَاتِكَ مِن عُقُوبَتِكَ، وأَعُوذُ بكَ مِنْكَ لا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أنْتَ كما أثْنَيْتَ علَى نَفْسِكَ.

উচ্চারণ : আল্লাহুম্মা আউযু বিরিজাকা মিন সাখাতিকা ওয়া মুয়াফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযুবিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। 

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আপনার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি থেকে। এবং আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে। এবং আমি আপনার কাছে (পাকড়াও থেকে) আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার প্রশংসা গণনা (করে শেষ করতে) পারব না। আপনি যেমন আপনার প্রশংসা করেছেন।

প্রাসঙ্গিক হাদিস :

عن عائشة أم المؤمنين فقَدْتُ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ لَيْلَةً مِنَ الفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي علَى بَطْنِ قَدَمَيْهِ وهو في المَسْجِدِ وهُما مَنْصُوبَتَانِ وهو يقولُ: اللَّهُمَّ أعُوذُ برِضَاكَ مِن سَخَطِكَ، وبِمُعَافَاتِكَ مِن عُقُوبَتِكَ، وأَعُوذُ بكَ مِنْكَ لا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أنْتَ كما أثْنَيْتَ علَى نَفْسِكَ.

অর্থ : আয়েশা (রা.) বর্ণনা করেছেন, একরাতে আমি রাসুলকে (সা.) বিছানায় না পেয়ে খুঁজতে থাকি। অতঃপর আমার হাত তাঁর পায়ের তালু স্পর্শ করে। তখন তিনি মসজিদে ছিলেন। আর দোয়া করছিলেন। (মুসলিম, হাদিস : ৪৪৬)

এছাড়াও কোরআন তিলাওয়াত করা যেতে পারে। পবিত্র অবস্থায় যেকোনো সময় তা করা যায়। এর জন্য নির্দিষ্ট কোনো সময় সীমা বেধে দেওয়া নেই।  শেষ রাতের এই সময়টি বরকতময়, পূর্ববর্তী আলেম ও নেককারদের থেকে এই সময় তিলাওয়াতের কথাও জানা যায়। তাই এ সময় তিলাওয়াত করা যেতে পারে। তবে একে অবশ্যক মনে করা যাবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ