আব্দুল্লাহ ইবনে মুবারক (রহ.) ছিলেন একজন তাবে-তাবেঈ অর্থাৎ সাহাবিদের পরের প্রজন্মের পরের প্রজন্মে তার জন্ম। তিনি সরাসরি সাহাবিদের দেখেননি। তাদের অনুসারী তাবেঈদের দেখেছেন। তার জন্ম হয়েছিল উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিকের খেলাফতকালে ১১৮ হিজরিতে অর্থাৎ নবিজির (সা.) হিজরতের একশত আঠারো বছর পর। তার বাবা ছিলেন তুর্কি আর মা ছিলেন খাওয়ারিজম অঞ্চলের বাসিন্দা।
ইসলামের ইতিহাসে আব্দুল্লাহ ইবনে মুবারক (রহ.) আলেম ও মুহাদ্দিস হিসেবে সুপ্রসিদ্ধ। তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বা হাদিস শাস্ত্রে মুমিনদের নেতা বলা হয়। তিনি সুফিয়ান আস-সাওরি (রহ.) ইমাম আবু হানিফা (রহ.) ও ইমাম মালেক ইবনে আনাসের (রহ.) ছাত্র ছিলেন। আয-যুহদ ওয়ার রাকায়েক ও কিতাবুল জিহাদ তার রচিত প্রসিদ্ধ গ্রন্থ।
তিনি বড় ব্যবসায়ী ও অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন। আল্লাহর পথে ও দীন দরিদ্র মানুষের সাহায্যে প্রচুর সম্পদ ব্যয় করতেন। তার অনন্য দানশীলতার অনেক গল্প মানুষের মুà