শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

৩৯৮ হজযাত্রী নিয়ে সৌদি গেল প্রথম ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। প্রথম ফ্লাইটে ৩৯৮ হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওয়ানা হয়েছে একটি বিমান।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। এর আগে, সোমবার (২৮ এপ্রিল) রাত সোয়া ২টার দিকে হজযাত্রীরা উত্তরা আশকোনা হজ ক্যাম্প থেকে বিদায় নেন। আত্মীয়-স্বজনদের আবেগময় বিদায় আর দোয়ায় ভরে ওঠে ক্যাম্পের পরিবেশ।

ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এবারের হজ কার্যক্রম উদ্বোধন করেন। তার সঙ্গে ছিলেন সৌদি রাষ্ট্রদূত ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতারা। প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর হজযাত্রীরা জানান, এবারের ব্যবস্থাপনা গতবারের তুলনায় অনেক উন্নত। তারা আশা করছেন— ভালোভাবে হজ সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরতে পারবেন।