মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে এর মধ্যে অনেক ধারা সরাসরি কুরআন-সুন্নাহ পরিপন্থী। শুরু থেকেই এই কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন আলেমরা। এবার এই ইস্যুতে জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। 

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এই সেমিনারের আয়োজন করেছে। আগামী ৩০ এপ্রিল বুধবার সকার ৯টা থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী , এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

এছাড়া স্থানীয় ওলামায়ে কেরাম এবং জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। প্রবন্ধ উপস্থাপন করবেন আইএফএ কনসালটেন্সি লিমিটেডের পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম। 

এই সেমিনারে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মহাসচিব মাওলানা রেজাউল কারীম আবরার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ