আল্লাহ তায়ালা নিজের বান্দাদের অনেককে দিয়েছেন ধন-সম্পদ ও অর্থ প্রাচুর্য। আবার কিছু মানুষকে করেছেন নিম্নবিত্ত। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আর যদি আল্লাহ তার বান্দাদের রিজিক প্রশস্ত করে দিতেন, তবে তারা জমিনে অবশ্যই সীমালঙ্ঘন করত; কিন্তু তিনি তার ইচ্ছেমত পরিমাণেই নাজিল করে থাকেন। নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবহিত ও সর্বদ্ৰষ্টা।’ -(সুরা শূরা, আয়াত, ২৭)
অর্থাৎ, যদি মহান আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে সমানভাবে প্রয়োজনেরও বেশী রুজির উপায়-উপকরণ দান করতেন, তবে তার ফল এই হত যে, কেউ কারো পরাধীনতা স্বীকার করত না। প্রত্যেক ব্যক্তি ফিতনা-ফ্যাসাদ সৃষ্টি এবং সীমালঙ্ঘন করার ব্যাপারে অন্যের থেকে এক ধাপ এগিয়ে থাকত। আর এইভাবে পৃথিবী বিপর্যয়ে ভরে যেত।
তবে সবাই নিজের জীবন-জীবিকা ও আয়-রোজকারে ভাবনামুক্ত, নিশ্চিন্ত থাকতে চান। রক্ত-ঘাম ঝরিয়ে যতটুকু আয় করেন এতে বরকত প্রত্যাশা করেন। এমন বেশকিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে, অল্পতেও অনেক তৃপ্তি মেলে।
পাপাচার থেকে মুক্ত থাকা
এর জন্য অন্যতম বিষয় হলো পাপাচার থেকে নিজেকে সরিয়ে রাখা। কারণ নেক আমল ও