মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জুমার দিন নারীরা জোহরের নামাজ কখন পড়বেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম উম্মাহর কাছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাবার বা জুমার দিন অর্থাৎ শুক্রবার। ইসলামে এ দিনটির মর্যাদা ও তাৎপর্য অনেক। ফজিলতের কারণে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়ে থাকে।

জুমার নামাজে অংশগ্রহণ নারীদের জন্য আবশ্যক নয়। হাদিসের দিকনির্দেশনায় নারীদের জুমা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তবে নারীদের জন্য জুমার নামাজ পড়া নিষেধ নয়। কিন্তু জুমার দিন নারীরা কখন জোহরের নামাজ পড়বে? তারা কি পুরুষের জুমার নামাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করবে?

নারীদের জন্য জুমার নামাজ শেষ হওয়ার অপেক্ষা করার কোনো দরকার নেই। যেহেতু জুমার নামাজ নারীদের ওপর আবশ্যক নয়। তাই তারা জুমার নামাজের খুতবা কিংবা নামাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করবে না। বরং যখনই জুমার আজান হবে অর্থাৎ ওয়াক্ত হয়ে যাবে, তখনই নারীরা জোহরের নামাজ আদায় করে নেবে।

আর যদি নারীরা কোনোভাবে জুমার নামাজে অংশগ্রহণ করে তবে নারীরা জুমার নামাজের জন্য অপেক্ষা করবেন এবং ইমামের সঙ্গে জুমার নামাজ আদায় করবে।

নারীরা যদি জুমার নামাজে অংশগ্রহণ করে তবে তাদের আর জোহর নামাজ আদায় করতে হবে না। জুমার নামাজ আদায়ে তাদের জোহর আদায় হয়ে যাবে।

সুতরাং জুমার দিন নারীদের জোহরের নামাজ পড়ার বিষয়টি হলো যখনই ওয়াক্ত হয়ে যাবে, তখনই নারীরা জোহরের নামাজ আদায় করতে পারবে। এটি তাদের জন্য বৈধ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ