মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভিডিও কলে স্ত্রীর উলঙ্গ শরীর দেখা জায়েজ কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হল,

ভিডিও কলে স্ত্রীর শরীর প্রদর্শন করা কি বৈধ হবে? চাই যে কোন অংশ হোক।

বিষয়টা বিস্তারিত জানালে খুব উপকৃত হব।

উত্তর

 

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এমনিতে সরাসরি তথা সামনা সামনি স্বামী ও স্ত্রী উভয়ের জন্য উভয়ের পুর্ণ শরীর দেখা জায়েজ আছে। কোন প্রকার কারাহাত (মাকরুহ) নেই।

কিন্তু ভিডিও কলে স্ত্রীর স্বাভাবিক প্রকাশিত অঙ্গ ছাড়া স্পর্শকাতর অঙ্গ ও উলঙ্গ শরীর প্রদর্শন করা জায়েজ হবে না। কারণ যদিও ভিডিও কলটি লাইভ হয়ে থাকে, কিন্তু তা সার্ভারে সংরক্ষিত থেকে যায়, যা পরবর্তীতে অন্য কারো চোখে পড়ার সম্ভাবনা থাকে,তাছাড়া এটা বেহায়ী ও নির্লজ্জতাকে প্রকাশ করে। আর নির্লজ্জতা পরিহার করা ঈমানদারদের জন্য জরুরী বিষয়। তাই এহেন কাজ থেকে বিরত থাকা উচিত।

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ الْحَيَاءَ وَالْإِيمَانَ فِي قَرَنٍ، فَإِذَا سُلِبَ أَحَدُهُمَا تَبِعَهُ الْآخَرُ ” (شعب الإيمان للبيهقى، رقم-7330)

عَنِ ابْنِ عُمَرَ قَالَ: إِنَّ الْحَيَاءَ وَالْإِيمَانَ قُرِنَا جَمِيعًا، فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الْآخَرُ (الأدب المفرد، رقم-1313)

حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ عُقْبَةُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ، إِذَا لَمْ تَسْتَحْيِ فَافْعَلْ مَا شِئْتَ (صحيح البخارى، رقم-3483)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ