প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লঅহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে কিছু নির্দিষ্ট দোয়া ও আমল প্রতিদিন ১০০ বার করার জন্য উৎসাহিত করেছেন। উম্মত হিসেবে আমাদের উচিত প্রতিদিন আমলগুলো নবীজির কথা অনুযায়ী যথানিয়মে করা। নিচে এমন পাঁচটি দোয়া ও আমল নিয়ে আলোচনা করা হলো।
১) প্রতিদিন ১০০ বার এই দোয়া পড়া—
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির’
অর্থ: ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সব প্রশংসা একমাত্র তাঁরই জন্য, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।’
আল্লাহর রাসুল সা. বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার এ দোয়া পড়বে, তার ১০টি গোলাম আজাদ করার সওয়াব হবে। তার জন্য ১০০ পুণ্য লেখা হবে এবং ১০০ গুনাহ মিটিয়ে ফেà¦