|| মুফতি উবায়দুল হক খান ||
ভোট একটি আমানত। আমানতের খেয়ানত করা মুনাফেকি। ভোট দেওয়া মহান দায়িত্ব। নাগরিক অধিকার। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়াটাই সততা ও সুষ্ঠু নাগরিকতার দাবি। কিন্তু জেনে-শুনে অসৎ, অযোগ্য ও দুর্নীতিপরায়ণ প্রার্থীকে ভোট দিলে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। ইসলামি শরিয়ত ভোট ও ভোটাধিকারকে একটি সাক্ষ্য এবং সুপারিশ বলে মনে করে। বস্তুত কাউকে ভোট দেয়ার অর্থ হলো তার ব্যাপারে এ সাক্ষ্য দেয়া, তিনি সৎ ও যোগ্য। এর বিপরীতে কোনো অসৎ ও অযোগ্যকে ভোট প্রদান বস্তুত ওই প্রার্থী সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দেয়া। এটা মহাপাপের কাজ।
কুরআন ও হাদিসে এমন কাজ করতে বারণ করা হয়েছে। মিথ্যা সাক্ষ্য প্রসঙ্গে কুরআনে কারিমে ইরশাদ হচ্ছে- ‘তোমরা মিথ্যা সাক্ষ্য প্রদান থেকে বিরত থাক।’ [সুরা হজ : ৩০]
ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে টাকার লোভ, দুর্নীতি আর à