শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাজশাহীতে আস-সুন্নাহর পাঁচ দিনের বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন প্রতারণার বিষয়ে ইমাম-খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী সেতু ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন  ‘একাত্তরে যারা বিতর্কিত ভূমিকায় ছিল, তাদের অকপটে ক্ষমা চাইতে হবে’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ হচ্ছে রোববার ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী ৫ বিভাগে অতিভারী বর্ষণের সম্ভাবনা শুরু হলো হযরত শাহজালাল মাজারের দানের টাকা গণনা

জীবনের সব চাহিদা পূরণের বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দয়া, সঠিক পথ প্রাপ্তি, নিরাপত্তা লাভ, সুস্থতা ও হালাল রিজিক আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। এ নেয়ামত লাভে আল্লাহর বিধি-বিধান পালনের পাশাপাশি তার কাছে ধরণার দেয়ার বিকল্প নেই। তাই উল্লেখিত নেয়ামতগুলো পেতে হলে সবসময় একটি বিশেষ দোয়ার আমল করা জরুরি।

আল্লাহর অফুরন্ত নেয়ামত- দয়া, হেদায়াত, নিরাপত্তা, সুস্থতা ও রিজিক লাভে সব সময় পঠনীয় বিশেষ দোয়াটি হলো-

اللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ [وَعَافِنِيْ] وَارْزُقْنِيْ

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়াআফিনি, ওয়ারযুক্বনি।’

অর্থ : ‘হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমাকে সার্বিক নিরাপত্তা ও সুস্থতা দান করুন এবং আমাকে রিযিক দান করুন।’ (মুসলিম)

- হজরত আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু আনহু তাঁর পিতা হজরত আসিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, কেউ ইসলাম গ্রহণ করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে উপরের বাক্যগুলোর মাধ্যমে বেশি বেশি দোয়া করতে শেখাতেন।


- আবার প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সেজদা থেকে সোজা হয়ে বসে এ দোয়াটি পড়তেন।

যেহেতু এ দোয়াটি মানুষের জীবনের সব চাওয়া-পাওয়া মিটিয়ে দেয়। তাই মুমিনের উচিত দুনিয়ার সব ব্যস্ততার মধ্যেও প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো এ দোয়াটি বেশি বেশি পড়া। বিশেষ করে দুই সেজদার মাঝে এ দোয়াটি পড়া উত্তম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুই সেজদার মধ্যে এবং সেজদার বাইরে এ দোয়াটি বেশি বেশি পড়ে তার রহমত, বরকত, মাগফেরাত, হেদায়াত, রিজিক ও সুস্থতা লাভের তাওফিক দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ