শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

 মৃদু গতিতে অথবা থরথর করে ভূমিকম্প হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে। কোথাও তীব্রতা বেশি। কোথাও খানিক কম। কোথাও ধ্বংসলীলা চালায়, কোথাও শুধু আতঙ্ক তৈরি করে যায়। ভূমিকম্পের ধরন যেমনই হোক— তা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সতর্কবার্তা। যেন মানুষ আল্লাহর কাছে ফিরে আসে। তাওবা করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে।

ভূমিকম্প মানুষকে আরও বার্তা দেয়— মানুষ যেন নিজেদের আচার-আচরণ শুধরে নেয়। কারো উপর জুলমু-অত্যাচার না করে এবং গুনাহ ও পাপ থেকে দূরে থাকে। আর সার্বিক নিরাপত্তার জন্য দোয়া করে। আল্লাহকে অনেক বেশি স্মরণ করে ও তার কাছে ক্ষমা প্রার্থনা করে।

যে কারণে ভূমিকম্প হয়

বিভিন্ন গবেষণাপত্র দেখে জানা যায়— ভূতত্ত্ববিজ্ঞান বলে, ভূ-অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘট