সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

অজু শেষে শাহাদাত আঙ্গুলী আকাশের দিকে ইশারা করা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রশ্ন : অজু করার পর শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ইশারা করে দোয়া পড়ার বিধান কী?

উত্তর : অজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করা মুস্তাহাব। কেননা, রাসুলুল্লাহ সা. বলেছেন, যে কোন মুসলিম ব্যাক্তি উত্তমরূপে অজু করার পর বলে (কালিমা শাহাদাত) ‘আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, তাঁর কোন শারীক নাই, তিনি একক এবং আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা ও রাসূল’; তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। সে যে কোন দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। (মুসলিম ২৩৪ ইবনু মাজাহ ৪৭০)

অন্য এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি উত্তমরূপে অজু করে আকাশের দিকে তাকিয়ে বলবে…(মুসনাদে আহমাদ ১২১)

তাই সম্ভব হলে এর উপর আমল করা ভালো। না করলেও অসুবিধা নেই। তাছাড়া আকাশের দিক মানে উপরের দিক। সুতরাং উপরের তাকিয়ে পড়লেই হবে। এক্ষেত্রে আকাশ দেখা যাওয়া জরুরি নয়। শাহাদাত আঙ্গুল উঁচিয়ে ধরাও জরুরি নয়। সূত্র: মুসলিম বাংলা।

এম আই/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ