সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সাত বছরের মাইদা সাত মাসে কোরআনে হাফেজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাত্র সাত মাসে পুরো কোরআন মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে চট্টগ্রামের মোছা. জান্নাতুল মাওয়া মাইদা। তার বয়স মাত্র সাত বছর। সে নগরীর অক্সিজেন এলাকার পাঠানপুর মহিউস সুন্নাহ ইসলামিক মাদরাসার বালিকা শাখার শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মাদরাসাটির শিক্ষক হাফেজ মাওলানা সাআদ সাদেক এ তথ্য জানান।

মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মহিউদ্দিন বলেন, সাধারণত কোরআন হিফজ শেষ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে সাত বছর বয়সী জান্নাতুল মাওয়া মাইদা মাত্র সাত মাসে পুরো কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে দ্বীনী ইলম অর্জন করে ইসলামের সেবা করার তাওফিক দান করেন।

মাইদার বাবা হাফেজ মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, মাইদা খুবই অল্প সময়ে কোরআন হিফজ সম্পন্ন করেছে। বাবা হিসেবে আমি মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। পাশাপাশি মাদরাসা কর্তৃপক্ষ ও মাইদার শিক্ষিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এম আই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ