সৌদির একটি বিমানবন্দর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে তিন দফায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
রোববার (২৫ অক্টোবর) সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি জানান।
সারি জানান, প্রথম দফায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দ্বিতীয় দফায় খামিস মুশাইত এলাকার কিং খালিদ বিমানঘাঁটির উড়োজাহাজ রাখার স্থান, গোলাবারুদের গুদাম, ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলা এবং তৃতীয় দফায় জিজান অঞ্চলে সৌদি সীমান্তরক্ষী বাহিনীর একটি নৌঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
হুতিদের দাবি অনুযায়ী, হামলাগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে সৌদি সেনা ও কর্মকর্তাদের মৃত্যু হয়েছে, অনেকে আহত হয়েছেন। তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এদিকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে অনিরাপদ ঘোষণা করে সেখানে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখার জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক বিমান সংস্থা, বিমানকর্মী এবং যাত্রীদের প্রতি সতর্কবার্তা দিয়েছে হুতিরা। পবিত্র মক্কা ও মদিনার আকাশসীমা বাদে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার না করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি। সূত্র: শাফাক নিউজে ]ৎ
এমএম