সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ

হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে যে পরিমাণ তেল পরিবহন হতো, তার প্রায় ৮০ শতাংশে সরবরাহ ফিরে এসেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। তিনি জানান, বর্তমানে প্রতিদিন এ প্রণালি দিয়ে ১ কোটি ৩০ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাইট বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও বড় মজুতের কারণে সরবরাহে বাধা থাকা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সংকট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তবে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি।

রাইট আরও বলেন, বড় পরিমাণ ডিজেল মজুত বাজারে ছাড়ার বিষয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন। তবে এ বিষয়ে অগ্রগতি ধীরগতির। রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিলের সাম্প্রতিক সিদ্ধান্ত শুধু ডিজেল রপ্তানির ক্ষেত্রেই প্রযোজ্য।

চলতি মাসের শুরুতে রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর আওতায় বিশ্ববাজারে ৩ লাখ মেট্রিক টনের বেশি ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে মস্কো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই উদ্যোগের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে সরাসরি জ্বালানি সরবরাহ করা নয়; বরং আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়িয়ে জ্বালানির দাম কমানো।

সূত্র: শাফাক নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ