সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বাজারে হামলায় ইয়েমেনে নিহত ৭, আহত ৪০ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইয়েমেনের তাইজ প্রদেশে একটি বাজারের ভয়াবহ হামলায় অন্তত সাতজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।
 
রোববার (২৭ সেপ্টেম্বর) হুতিদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রবিবারের এ হামলায় বাজারের কয়েকটি দোকান লক্ষ্যবস্তু করা হয়। তবে হামলাটি কারা চালিয়েছে, তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

ইয়েমেন সরকারের তিন সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলার আগে হুতিরা ওই বাজারের কাছে একটি সামরিক ক্যাম্প স্থাপন করেছিল।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ