সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মসজিদ ভাঙার আদেশ না হওয়া পর্যন্ত ব্যবস্থা নয়: হাইকোর্টকে এমডিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদের পাকবড়া এলাকার মুস্তফা মসজিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক উচ্ছেদ বা ভাঙার আদেশ জারি না হওয়া পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না বলে এলাহাবাদ হাইকোর্টকে জানিয়েছে মোরাদাবাদ ডেভেলপমেন্ট অথরিটি (এমডিএ)।

গত ২১ আগস্ট জারি করা কারণ দর্শানোর নোটিশের বিরুদ্ধে দায়ের করা এক আবেদনের শুনানিতে গত ২৪ সেপ্টেম্বর আদালতকে এ আশ্বাস দেওয়া হয়। মসজিদের পক্ষ থেকে জাইশান আহমদ ফারিদ আবেদনটি করেন।

মসজিদের পক্ষে আইনজীবী শশী নন্দন আদালতে বলেন, নোটিশে জবাব দেওয়ার জন্য নির্ধারিত ১৫ দিনের সময় দেওয়া হয়নি। একই সঙ্গে নোটিশে সংশ্লিষ্ট জমির বিবরণও স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

অন্যদিকে এমডিএর আইনজীবী এমসি চতুর্বেদী বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা নেওয়ার জন্য এক সপ্তাহ সময় চান। এ সময় তিনি আদালতকে আশ্বস্ত করেন, আনুষ্ঠানিক ভাঙার আদেশ জারি না হওয়া পর্যন্ত মসজিদের বিরুদ্ধে কোনো ধরনের উচ্ছেদ বা ধ্বংসের ব্যবস্থা নেওয়া হবে না।

এ মামলায় জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকেও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। সংগঠনটির সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানীর নির্দেশনায় মসজিদ পরিচালনা কমিটিকে এ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও বিচারপতি কুনাল রবি সিংয়ের সমন্বয়ে গঠিত এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটির পরবর্তী শুনানির জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

পরবর্তী শুনানিতে এমডিএর পক্ষ থেকে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের অবস্থান ও প্রয়োজনীয় নির্দেশনা আদালতে উপস্থাপন করা হতে পারে।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ