ভারতের পাহাড়ি রাজ্য সিকিমের আকাশে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের কালো মেঘ জমছে। স্যাটেলাইট ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বরফ দিয়ে তৈরি পাহাড়ি হ্রদগুলো পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, সেখানকার ৪০টি হিমবাহ হ্রদ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এর মধ্যে ১৬টি হ্রদ এতটাই আশঙ্কাজনক যে, সামান্য ভুলেই সেগুলোতে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে।
সহজ কথায়, হিমালয়ের প্রচণ্ড ঠান্ডায় বরফ গলে পাহাড়ের উঁচুতে বিশাল সব হ্রদ বা পানির জলাধার তৈরি হয়। কিন্তু বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ায় এই বরফ গলছে আগের চেয়ে অনেক দ্রুত। ফলে হ্রদগুলোতে পানির চাপ ক্রমশ বাড়ছে।
যেকোনো সময় পাহাড়ের ধস, ভূমিকম্প বা à