শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮


ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে এখনো মিলছে না হাজানো মানুষের সন্ধান। সূত্রে জানা যায়, দেশটিতে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ৫১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ।

শনিবার (২৭ জুন) প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার রাতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা অভিযোগ করেছেন, সেখানে সরকারি উদ্ধারকর্মীর উপস্থিতি খুবই সীমিত। ফলে জীবিত স্বজনদের উদ্ধারের আশায় সাধারণ মানুষ নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে অনুসন্ধান চালাচ্ছেন।

দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পর প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা জীবিত মানুষ উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তবে পর্যাপ্ত খাদ্য ও পানির ব্যবস্থা থাকলে এই সময়সীমা কিছুটা বাড়তে পারে।

উদ্ধার অভিযান চললেও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের ভাগ্য নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে ক্ষতিগ্রস্ত মানুষের। প্রতিটি ঘণ্টা তাদের জন্য হয়ে উঠছে আরও অনিশ্চয়তার।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ