শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক-

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তিনটি আফ্রিকান দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই দেশগুলোর নাগরিকদের জন্য নতুন করে সব ধরনের ভিসা, এমনকি ওমরাহ ভিসা ইস্যুও বন্ধ রাখা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আগত যাত্রীদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং হজ ও ওমরাহ পালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা শুধু ওই তিন দেশের নাগরিকদের ক্ষেত্রেই নয়; সৌদি আরবে প্রবেশের আগে গত ২১ দিনের মধ্যে যারা এসব দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এদিকে রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র থেকে আগত যাত্রীদের জন্যও স্বাস্থ্য পরীক্ষা আরও কঠোর করা হয়েছে। সৌদি আরবের সব প্রবেশপথে তাদের অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ইবোলায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে এ নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ