মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

হারামাইনের এ সপ্তাহের খতিব শায়খ সালেহ ও শায়খ খালেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগামীকাল শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ (১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি) জুমার নামাজের ইমামতি করবেন সৌদি আরবের দুই বিশিষ্ট আলেম—শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ ও শায়খ ড. খালেদ বিন সুলাইমান আল-মুহান্না।

মসজিদুল হারামে জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের ইমাম, খতিব ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সৌদি আরবের সরকারি তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম সৌদিপিডিয়ার তথ্য অনুযায়ী, তিনি ১৯৫০ সালে কাসিম প্রদেশের বুরাইদাহ শহরে জন্মগ্রহণ করেন এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ফিকহ ও উসুলুল ফিকহে পিএইচডি অর্জন করেন।

শায়খ সালেহ বিন হুমাইদ ১৯৮৪ সালে মসজিদুল হারামà§