সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

মুম্বাইয়ে টানা বৃষ্টিতে ভূমিধস, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাইয়ে টানা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৪ জন আহত হয়েছেন। 

বুধবার (১২ আগস্ট) স্থানীয় সময় ভোর আনুমানিক ৩টা ৪৮ মিনিটে মুম্বাইয়ের ঘাটকোপারের চেরাগনগরে অবস্থিত গৌশিয়া চাউলে এ ঘটনা ঘটে। গত কয়েকদিনের একটানা মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে সংলগ্ন ২ থেকে ৩টি আবাসিক ঘরের ওপর আছড়ে পড়ে। ঘুমের ঘোরে থাকা বাসিন্দারা মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর এএনআই-এর।

খবর পেয়ে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), দমকল বিভাগ, পুলিশ, ওয়ার্ডের কর্মী, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং অ্যাম্বুলেন্স পরিষেবার প্রায় ৫০ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। বিধ্বস্ত ওই ভবনের নিচে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল।

নিহতদের মধ্যে সোহেল আনসারি (১৮) এবং মহম্মদ আনসারি (১৪)- নামে দুই কিশোর রয়েছে বলে জানিয়ে স্থানীয় প্রশাসন। 

পুলিশের ডেপুটি কমিশনার গণেশ শিন্ডে বলেছেন, একটানা বৃষ্টির কারণে ভূমিধসটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারীদের নিরাপত্তার কথা ভেবে তাদের অন্যত্র সরানোর কথা ভাবা হচ্ছে। 

এদিকে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে জরুরি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

সূত্র: দ্য হিন্দু

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ