মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের কফর আশ-শাইখ শহরের ফার্মাসিস্ট মোহাম্মদ আবদুর রহমান একটানা প্রায় ৭ ঘণ্টা ৪ মিনিটে সম্পূর্ণ কুরআন শরিফ মুখস্থ শুনিয়ে অনন্য নজির স্থাপন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মাত্র ৯ বছর বয়সে পবিত্র কুরআন শরিফ হিফজ সম্পন্ন করেন মোহাম্মদ আবদুর রহমান। দীর্ঘদিনের অধ্যবসায় ও চর্চার মাধ্যমে তিনি নিজের হিফজ আরও সুদৃঢ় করেন।

প্রতিবেদন অনুযায়ী, তার কুরআন মুখস্থ শোনানোর কার্যক্রম শুরু হয় সকাল ৮টা ১২ মিনিটে। প্রায় ৭ ঘণ্টা ৪ মিনিট পর দুপুর ২টা ৫২ মিনিটে সম্পূর্ণ কুরআন শরিফ মুখস্থ তিলাওয়াত শেষ করেন তিনি।

জানা গেছে, মোহাম্মদ আবদুর রহমান মিসরের প্রখ্যাত কুরআন তিলাওয়াতকারী শায়খ আবুল আইনাইন শুয়াইশার তিলাওয়াতের ধরনও অনুসরণ করেন।

এক বসায় সম্পূর্ণ কুরআন শরিফ মুখস্থ তিলাওয়াত করে শোনানোর এ ঘটনা তার অসাধারণ স্মৃতিশক্তি, দীর্ঘদিনের কঠোর অনুশীলন এবং পবিত্র কোরআনের সঙ্গে গভীর সম্পর্কের বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এটি আনুষ্ঠানিকভাবে কোনো বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃত হয়েছে কি না, সে বিষয়ে প্রকাশিত তথ্যে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: ডিসকভার পাকিস্তান

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ