মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ও ১৩টি পরীক্ষা বাতিলের দাবিতে ভারতের ঝাড়খণ্ডে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ওপর লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

বিধানসভা অভিমুখে চাকরিপ্রার্থীদের মিছিল ঝাড়খণ্ড বিধানসভার কাছাকাছি জগন্নাথপুর মন্দির এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর আন্দোলনের ১৭তম দিনে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তারা নিয়োগসংক্রান্ত ১৩টি পরীক্ষা বাতিলের পাশাপাশি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনে (জেএসএসসি) ব্যাপক সংস্কারের দাবি জানিয়েছেন।

এ ছাড়া পুরো নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই অথবা অন্য রাজ্যের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।

এদিকে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, সরকার তাদের দাবি দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমার অভিযোগ অস্বীকার করে বলেছেন, সরকার চাকরিপ্রার্থীদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। তার দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিজেপি আন্দোলনটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

সূত্র: এনডিটিভি

এসএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ