শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি কাজে ব্যস্ত ক্রিকেটার হাশিম আমলা রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস রাজশাহীতে আস-সুন্নাহর পাঁচ দিনের বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন প্রতারণার বিষয়ে ইমাম-খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী সেতু ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন  ‘একাত্তরে যারা বিতর্কিত ভূমিকায় ছিল, তাদের অকপটে ক্ষমা চাইতে হবে’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ হচ্ছে রোববার ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

ভারতে হাসপাতালে বাধ্য করা হলো হিজাব খুলতে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি সরকারি হাসপাতালে মুসলিম এক নারীকে হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

অভিযোগকারী ওই নারী জানান, তিনি কানপুরের উরসুলা হরম্যান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে টোকেন পাওয়ার পর প্রায় ৩০ থেকে ৬০ মিনিট অপেক্ষা করেন। এরপর চিকিৎসকরা তাকে ওষুধ দেওয়ার আগে নিরাপত্তার কারণে হিজাব খুলতে বলেন।

তার দাবি, হাসপাতালের দুজন নারী চিকিৎসক তাকে জানান যে, হাসপাতাল প্রাঙ্গণে চুরির ঘটনা বাড়ছে—এ কারণে নিরাপত্তা নিশ্চিত করতে হিজাব খুলতে হবে।

ভিডিওতে ওই নারী প্রশ্ন তোলেন, আমি বুঝতে পারি মাস্ক খুলতে বলা হতে পারে, কিন্তু হিজাব কেন? তিনি আরও বলেন, হাসপাতালে সিসিটিভি ক্যামেরা থাকলেও এ ধরনের নির্দেশনার যৌক্তিকতা নেই।

তিনি অভিযোগ করেন, এ ধরনের নিয়ম শুধু মুসলিম নারীদের ক্ষেত্রেই প্রয়োগ করা হচ্ছে। হিন্দু নারীরা সবাই প্রবেশ করছে, তাহলে শুধু মুসলিমদের কেন আলাদা করা হচ্ছে?—এমন প্রশ্নও তোলেন তিনি।

ঘটনাটির ভিডিও মঙ্গলবার (৯ জুন) অনলাইনে ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে ধর্মীয় স্বাধীনতা ও বৈষম্যের প্রশ্ন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেও ব্যাখ্যা করছেন।

এদিকে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সূত্র: মুসলিম মিরর

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ