শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি কাজে ব্যস্ত ক্রিকেটার হাশিম আমলা রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস রাজশাহীতে আস-সুন্নাহর পাঁচ দিনের বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন প্রতারণার বিষয়ে ইমাম-খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী সেতু ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন  ‘একাত্তরে যারা বিতর্কিত ভূমিকায় ছিল, তাদের অকপটে ক্ষমা চাইতে হবে’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ হচ্ছে রোববার ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

ভূমিকম্পে এখন পর্যন্ত ফিলিপাইনে মৃতের সংখ্যা ৩৭


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৪০০ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারে উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন।

মঙ্গলবার (৯ জুন) দেশটির মিন্দানাও দ্বীপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর জেনারেল সান্তোসে একটি ধসে পড়া বাণিজ্যিক ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালান উদ্ধারকর্মীরা। ভবনটিতে একটি মুদি দোকান ছিল এবং সেখানে এখনো দুই ব্যক্তি আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও একজনের মরদেহ পাওয়া গেছে। স্ক্যানিং যন্ত্র ব্যবহার করেও এখন পর্যন্ত ভেতরে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

নিখোঁজ এক যুবকের মা দিয়োসলিনদা দেলুভিও বলেন, মা হিসেবে এটা মেনে নেওয়া খুব কঠিন যে আমার ছেলে এখনো সেখানে আটকে আছে। আমি শুধু চাই আজই তাকে উদ্ধার করা হোক, যাতে আমরা কিছুটা শান্তি পাই।

প্রসঙ্গত, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সারাঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে অবস্থিত।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ