আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে একটি ফুড ফেস্টিভ্যালে আকস্মিক বন্দুকহামলার ঘটনা ঘটেছে। বিখ্যাত স্পেস নিডলের কাছে এই হামলায় দুজন নিহত হয়েছেন। এতে এক শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার পর সিয়াটল সেন্টারে এই হামলার খবর পাওয়া যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। আহত চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র দুই বছর।
যে এলাকায় হামলা হয়েছে, সেখানে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব চলছিল। মেলায় বহু স্থানীয় বিক্রেতা ও দর্শনার্থীর ভিà
